1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা, আটক ছাত্রলীগ নেতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩০ am

কুড়িগ্রামে সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পরিবহন ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দুর বিরুদ্ধে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেজভী কবির চৌধুরী বিন্দুকে আটক করেছে পুলিশ।

নিহত সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে।

এ ঘটনায় মোটর শ্রমিক ও ব্যবসায়ীরা ঘটনার পর থেকে শহরের ঘোষপাড়া, কাঁঠালবাড়ি, পাটেশ্বরীসহ গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত সোহানের বন্ধু খন্দকার রেদোয়ান মাহমুদ বলেন, আমরা সোহানসহ তিন বন্ধু শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির সামনে এসে ছিটকে পরে।

তখন আমরা আহত মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে একটি অটোতে করে হাসপাতালে পাঠাই। পরে আমরা শহরের দিকে আসার সময় কয়েকটি মোটরসাইকেলে করে এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দুসহ তার দলবল আমার জীপ গাড়িকে পথ রোধ করে। কিছু বুঝে উঠার আগে আমাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সোহান।

তিনি আরো বলেন, পরে আমার বন্ধু সোহান আহত হলে ছাত্রলীগ নেতা নিজেই আমাদের নামিয়ে দিয়ে গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের সামনে এসেও ছাত্রলীগ নেতা ও তার দলবল আবারও সোহানকে মারধর শুরু করে। আমরা এসে আহত সোহানকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কাজিউল ইসলাম জানান, নিহত সোহান পৌর লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় স্বজনরা থানায় এসেছেন।

মামলার প্রস্তুতি চলছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় রেজভী কবির চৌধুরী বিন্দুকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ