1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উলঙ্গ করে নির্যাতন, কৃষকের আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৫৭ pm

মুরাদনগরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় কৃষক হারুনুর রশিদকে উলঙ্গ করে নির্যাতন করেছে দুই নারী সুদ ব্যবসায়ী। এ অপমান সইতে না পেরে ওই কৃষক আত্মহত্যা করেছেন। এ অভিযোগ করেছেন তার স্ত্রী আছিয়া বেগম। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পুকুরপাড়ে গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো হারুনুর রশিদের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।

মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের মইয়াকান্দা গ্রামের আবদুল মান্নানের ছেলে রশিদ। একই গ্রামের শহিদ মিয়ার মেয়ে বিউটি আক্তার ও হিরন মিয়ার মেয়ে নাজমা বেগমের কাছ থেকে ৭০ হাজার টাকা সুদে নেন রশিদ। সেই টাকার সুদ বছরে ২৬ হাজার টাকা পরিশোধ করতে না পারায় সোমবার রাতে রশিদকে নিজ ঘর থেকে টেনেহিঁচড়ে বের করেন বিউটি ও নাজমা। পরে তার পরনের লুঙ্গি ও গেঞ্জি খুলে নির্যাতন চালায় তারা। এ সময় রশিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ফেলে যায় তারা। এ অপমান সইতে না পেরে পরদিন সকালে গলায় রশি দিয়া আত্মহত্যা করেন কৃষক রশিদ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ