1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৫১ pm

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামের আরেক মাছ ব্যবসায়ী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার সংলগ্ন ঈদগাহ মাঠের সামনের সড়কে ব্যবসায়ীদের ওপর হামলা করে ডাকাতরা।

নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ভ্যানে করে ঘুরে মাছ বিক্রি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইকারি বাজার থেকে মাছ কিনতে কংগাই থেকে ভ্যানে করে উপজেলার পরচঙ্গা বাজারের উদ্দেশে রওনা হন তারা। পথে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতদল ছুরিকাঘাত করে ওই ব্যবসায়ীদের। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন জসিম উদ্দিন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত দাসগুপ্ত জানিয়েছেন, আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

ভিন্নবার্তা/এমএসআই

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ