1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে আজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:৪১ am

জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, সিলেটের ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে ৭ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের কুশিঘাট, নয়াবস্তি, সোনাপুর, মীরেরচক, মুক্তিরচক, শাহপরান থানা, মুরাদপুর, ক্যান্টনমেন্ট বাইপাস, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন। তিনি জানান, নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংরক্ষণকাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ