
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ( বিসিক) শিল্প মন্ত্রনালয়ের উদ্যোগে নেত্রকোনায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা।
নেত্রকোনা পুরাতন কালেক্টরেট মাঠে শুক্রবার বিকেলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
মেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে মুক্তমনা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মোঃ আক্রাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহেব আলী পাঠান, বিসিক আঞ্চলিক পরিচালক ঢাকা ড. মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
সভা শেষে মেলার মাঠ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।মেলায় উদ্যোক্তাদের তৈরী হস্ত ও কুটির শিল্পের অর্ধশতাধিক স্টল বসে।
ভিন্নবার্তা/এমএসআই