1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৬ pm

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে ডুবে খাদিজা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার(২রা ফেব্রুয়ারি) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু খাদিজা ওই গ্রামের সাজু ইসলামের একমাত্র মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। মেয়েকে কোথাও দেখতে না পেয়ে বাড়ির পাশে পুকুরে খাদিজাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাজারে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু শিশু খাদিজার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ