1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত,আহত-৬

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪ ১১:১৯ pm

নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও কমপক্ষে ৬ আহত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় দুপুর আড়াইটার দিকে এ ঘটে।

এলাকাবাসী,পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে,দুপুর আড়াইটার দিকে নেত্রকোনাগামী প্রাইভেটকারের সাথে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে ঝাউসী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ৬ জন।
নিহতদের একজন পুলিশ সদস্য জেলার বারহাট্রা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাড়িতে কর্মরত আজিজুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর। এছাড়া অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। নিহত এবং আহতদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রাইভেটকারের সাথে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে ঝাউসী এলাকায় মুখোমুখি সংর্ঘষে জেলার বারহাট্রা উপজেলার ফকিরাবাজার ফাড়িতে কর্মরত এক পুলিশ সদস্যসহ দুইজন যাত্রী নিহত হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ