1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ ১১:১৮ pm

সিলেটে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বুধবার রাত পৌনে ৯টার দিকে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ঘটনায় উভয়পক্ষের আহতরা হলেন- সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আব্বাসের ছেলে রশিদ, জালালাবাদ থানার গোয়াবাড়ি এলাকার আলী, একই থানার নতুনবাজার এলাকার বীরেন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ ও পল্লবী রোডের মৃত আলী আব্বাসের ছেলে শিপলু।
এছাড়া জামাল ও কয়েস নামে আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত আলীকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কোতোয়ালি থানার ওসি মইন উদ্দিন শিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মহানগর পুলিশের মুখপাত্র সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ করেনি। সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আহতদের অবস্থা উন্নতির দিকে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ