1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নির্বাচনি সহিংসতায় দিরাইয়ে প্রাণ গেল বৃদ্ধের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ ১০:১৬ pm

সুনামগঞ্জের দিরাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে শওকত আলী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ধলুয়া গ্রামের নিহত শওকত আকবর ও তৈয়ব আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইলিয়াস মিয়া (২০), ফরহাদ (২২), তাজু মিয়া (৫০), সায়েক মিয়া (১৬), জয়মুন্নুর (৩৫), ফিরুজ আলী (৪০), মতিন মিয়া (৩০), সিদ্দিক আহমেদ (৭০), আলী হোসেন (৩৫), মিজানুর রহমান (২৪), আল আমীন (৩৩), ফয়েজ (৩০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের তৈয়ব আলী, মনির উদ্দিন ও ওসমান গনির সঙ্গে একই গ্রামের নিহত শওকত আকবর, ইউসুফ আলী ও আনোয়ার হোসেনের লোকজনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয়পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা চলছে। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৈয়ব আলীর লোকজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল আমিন চৌধুরী ও নিহত শওকত আকবরের লোকজন স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তার পক্ষ নেয়। নির্বাচনের পরদিন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শওকত আকবরের ছোট ভাই লিয়াকত হোসেন জানান, নির্বাচনের পরদিনের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই দিরাই থানায় অভিযোগ দায়ের করেন; কিন্তু অদৃশ্য কারণে নৌকা সমর্থকদের মামলা নেওয়া হলেও আমাদেরটা নেওয়া হয়নি। তাদের দায়ের করা মামলায় আজ আমরা আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, এ সুযোগে তৈয়ব আলী লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা করে ঘরে ঢুকে আমার ভাইকে হত্যা করে।

দিরাই থানার ওসি ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে মারামারির ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ