1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো ট্রাক, আহত ৩

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ ১০:৩৯ pm

ঝিনাইদহের শৈলকুপাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চারটি দোকানের ভিতরে ঢুকে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বৃহষ্পতিবার(১৯ জানুয়ারী) বিকেল সাড়ে চার ঘটিকার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা যায়।

আহত তিনজনের মধ্যে একজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ওই ব্যক্তির নাম সিয়াম (২২)। তিনি উপজেলার চড়িয়ালবিল এলাকার মিরাজের ছেলে। ঘটনায় চারটি দোকান সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়ে এবং একটি দোকানের সামান্য ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হঠাৎ একটি ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ট্রাকের একপাশে ধাক্কা দেয়। সেসময় দূর্ঘটনার হাত থেকে বাঁচতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ ঘটনা ঘটায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে দুইজনকে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ বলেন, এ ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। আমরা একজন আহতকে হাসপাতালে পাঠিয়েছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ