1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কৃষক লীগের নেতাকে কুপিয়ে জখম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ ১১:০৫ pm

আহত লাভলুকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে খুলনা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়
আহত লাভলুকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে খুলনা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়
পিরোজপুরের নাজিরপুরে লাভলু শেখ নামে কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভিমকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লাভলু শেখ শ্রীরামকাঠী ইউনিয়ন কৃষক লীগের প্রচার সম্পাদক ও পিরোজপুর-১ আসনে বিজয়ী হওয়া নৌকার প্রার্থী শ ম রেজাউল করিমের কর্মী। এই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারীরা লাভলু শেখকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ তার স্বজনদের। লাভলুকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাভলু শেখের বোন কেয়া খানম বলেন, ‘সন্ধ্যার দিকে স্থানীয় বেপারি বাড়ি থেকে আমাদের বাড়িতে ফেরার সময় স্বতন্ত্র প্রার্থী আউয়ালের কর্মী আরিফুর রহমান সবুজ, আসিফ ও নাইমসহ ১০-১২ জন লাভলুর ওপর হামলা চালান। তারা লাভলুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যান। পরে স্থানীয় গ্রাম পুলিশ পবিত্র বেপারি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনিয়া জামান বলেন, ‘লাভলুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।’

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। হামলায় আহত ব্যক্তির কিংবা পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ