
বগুড়ার আদমদীঘিতে বাড়ির জায়গার মালিকানা নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।
আহতদের কয়েকজন হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার পাল্লাপাড়া গ্রামের শাহিন আলম (৪৩), স্ত্রী নাজমা বেগম (৩৫), তাদের দুই যমজ ছেলে নাজমুল হক (২১) ও নাহিদ (২১), ফারুক হোসেন (৪০) ও তার স্ত্রী রুমা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদমদীঘি উপজেলার পাল্লাপাড়া গ্রামে বাড়ির জায়গার মালিকানা নিয়ে শাহিন আলমের সঙ্গে প্রতিবেশী ফারুক হোসেনের বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার দুপুরে দুই পরিবারের সদস্যদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই