
মহেশপুরে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কা কর্মীদের উপর বিজয় প্রার্থীর নৌকা মার্কা কর্মীরা বিভিন্ন স্থানে হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ কারীরা জানিয়েছেন,তারা ট্রাক মার্কার রির্বাচন করায় প্রতিপক্ষ নৌকা মার্কার কর্মীরা হামলা করেছে। এ ঘটনায় মহেশপুর পৌরসভার নওদা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুর রশিদ থানায় অভিযোগ করেছেস। তার গ্রামের মান্দার বক্সের ছেলে মমসিন, লোকমান হোসেনের ছেলে মশিয়ার, গুড়চাঁদের ছেলে ওমেদুল, ফকির চাঁদের ছেলে রেজা, মান্দারের ছেলে আজিজুলসহ সাত আট জন ব্যক্তি গত ৭ই জানুয়ারী রাত ৮ টায় নৌকা মার্কার বিজয় সংবাদ শুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের হামলা করে এবং তাকে মারধর করার চেষ্টা করলে তিনি পালিয়ে জীবন রক্ষা করেন।
একই বাজারে মনিরুলের ডেকোরেটর দোকানে ইট পাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করা হয়। এ বিষয়ে মহেশপুর থানায় পূথক পূথক অভিযোগ করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খানঁ চঞ্চল এমপির সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ করেন, নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মৃতঃ বজলু রহমানের ছেলে টুনু ও নেপা মোড়ে জিয়াউর রহমানের উপর নৌকার সমর্থকরা হামলা করেছে। উপজেলার বিভিন্ন স্থানে এই হামলা চলছে। এবিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তারা একাধিক অভিযোগ পেয়েছেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই