
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে করেছে বিএনপি। সোমবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে দলটি।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী শাসনে ধারাবাহিক নির্যাতনের সর্বশেষ আরেকজন শিকার হলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার প্রতি আদালতের এহেন অবিচার সারা জাতিকেই বিশ্ব দরবারে লজ্জিত ও কলঙ্কিত করেছে। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাস্যকর ও সাজানো মামলায় রকেট গতিতে সাজা প্রদান অবৈধ সরকারপ্রধানের প্রতিহিংসারই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে অবিলম্বে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করে ফরমায়েশি সাজা বাতিলের জোর আহ্বান জানায় বিএনপি।
ভিন্নবার্তা/এমএসআই