
সিগারেটে আগুন ধরাতে গিয়ে বাস থেকে ছিটকে পড়ে খলিল আলী (৬০) নামের এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে বগুড়া সদরের অধখোলা এলাকার চান আলীর ছেলে এবং ঝটিকা পরিবহণের হেলপার ছিলেন বলে জানা গেছে।
সিংড়ার বাসস্ট্যান্ডের বাস মাস্টার সাদ্দাম হোসেন ও প্রত্যক্ষদর্শী বাস যাত্রীরা জানান, শনিবার সন্ধ্যায় ঝটিকা পরিবহণের একটি বাস নাটোর থেকে বগুড়া যাওয়ার পথে সিংড়ার জোলারবাতা এলাকায় সিগারেটে আগুন ধরানোর সময় গেট থেকে ছিটকে পড়ে নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার খলিল আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। সিংড়া থানার ওসি আবুল কালাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই