
নেত্রকোনার মদনে দুর্বৃত্তরা ফজল হক (৩৯)নামের এক যুবকের রাতের আঁধারে হ’ত্যা করে ধানের খের( বন) দিয়ে আ’গুন ধরিয়ে পু’ড়িয়ে মারার ঘটনা ঘটেছে। উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে পাতুনিয়ার হাওরে পেরাজানী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
শনিবার স্থানীয় লোকজন হাওরে কাজ করতে গিয়ে দেখতে পান পরিত্যক্ত জমিতে আ’গুনে পোড়া অবস্থা অজ্ঞাত পরিচয় মরদেহ পড়ে আছে।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে একটি মানিব্যাগ উদ্ধার করে মানিব্যাগে তার পরিচয়পত্র থেকে জানা যায় লোকটির নাম ফজল হক (৩০)।
নিহত ফজল হক কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃ’ত দারোগ আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায়,শনিবার রাতের কোন এক সময় কে বা কারা লোকটিকে ধানের খড় দিয়ে আগুন দিয়ে পু’ড়িয়ে হত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, ফজল হক নামের এক ব্যক্তির পুড়ে যাওয়া মৃ’তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
ভিন্নবার্তা/এমএসআই