
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নড়াইল-১আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি তাঁর নির্বাচনী এলাকা নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার তিনি প্রথম নির্বাচনী গণসংযোগ ও প্রচার শুরু করেন। এ সময় তিনি শেখহাটি ইউনিয়নের মালিয়াট, হাতিয়াড়া, গোয়াখোলা,দেবভোগ সেখপাড়া,দেবভোগ বাজার সহ ৮ টি স্থানে জনসংযোগসহ পথসভা করেন।
নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও শুনতে হয় নৌকা মার্কা যদি না থাকে তাহলে এদেশে হিন্দুরা থাকতে পারবে না। একটি রাজনৈতিক দলের নেতাকর্মিরা ট্রেনে, বাসে আগুন দিচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের সামিল।যারা এটা করছে তারা স্বাধীনতাবিরোধী। আমরা ভোট যুদ্ধে , ব্যালটের যুদ্ধে প্রমান করবো এ দেশে কারা থাকবে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি।
গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক, কালিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ইমদাদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলি,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল,সাধ্রাণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাপস পাঠকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা এসময় উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই