1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ প্রার্থীরা আচরণবিধি মানছেন না

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ১০:১৩ pm

ঝিনাইদহে হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে। আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের তলব ও কারণ দর্শনো নোটিশ দিলেও তাতে দৃশ্যত কোন কাজ হচ্ছে না। ইতিপুর্বে নৌকার চার প্রার্থী ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধানী কমিটি। কিন্তু প্রার্থীরা কেউ আইন মানছেন না। প্রচার প্রচারণা আজ ১৮ ডিসেম্বর থেকে শুরুর কথা থাকলেও বিভিন্ন বাজারে রীতিমতো সভা সমাবেশ করে কতিপয় প্রার্থী প্রচার চালাচ্ছেন। এদিকে রোববার সন্ধ্যায় সদর উপজেলার কলমনখালী বাজারে নির্বাচনী সহিংসতায় দুইজনকে মারপিট করা হয়েছে। আহতরা হলেন, স্থানীয় বাজারের চায়ের দোকানদার কলমনখালী গ্রামের আলম ও রাজা। এ সময় আলমের চায়ের দোকানও ভাংচুর করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আহত রাজা অভিযোগ করেন, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সমর্থক কাজল ও পিকুলের নেতৃত্বে এই হামলা হয়। হামলাকারীরা নৌকার সমর্থক বলেও তিনি জানান। এ ঘটনায় কলমনখখালী গ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এদিকে হরিণাকুন্ডুতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের নির্বাচনী অফিস ভাংচুর ও উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েলকে আহত করা হয়েছে। শনিবার গভীর রাতে হরিণাকুন্ডু শহরের সাবরেজিস্ট্রি অফিস মোড়ে একদল দুর্বৃত্ত নির্বাচনী অফিসে ভাংচুর ও হামলা চালায়। এঘটনায় রোববার নৌকার ৩ সমর্থককে গ্রেফতার করে পুলিশ।

আটকৃতরা হলেন চটকাবাড়ীয়া গ্রামের মৃত-নিজাম উদ্দিন মন্ডলের ছেলে হযরত আলী, শাজাহান লস্কারের ছেলে রানা লস্কার ও আবুল কাশেম আলীর ছেলে আতিয়ার রহমান। স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুল অভিযোগ করেন, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হরিণাকুন্ডুতে দফায় দফায় হামলার শিকার হচ্ছেন তার সমর্থকরা। আহত হরিণাকুন্ডু উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল জানান, স্বতন্ত্রপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের অফিসে বসে ছিলাম। হঠাৎ কিছু মানুষ লোহার রড, হাতুড়ি ও বাশের লাঠি নিয়ে শ্লোগান দিতে দিতে এসে হামলা চালায়। তারা নির্বাচনী অফিসও ভাংচুর করে। হরিণাকুন্ডু থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাহবুবুর রহমান জানান, সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থায় প্রতিপক্ষর লোকজন কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে। এসময় উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েলকে লাঞ্ছিত করা হয়।

এঘটনায় হরিণাকুন্ডু থানায় ৯জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় এর আগে ৫ই ডিসেম্বর সতন্ত্রপ্রার্থীর পক্ষে ভোট করার কারণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার গাড়ী বহরে হামলা করে নৌকার সমর্থকরা। সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মশিউর জোয়ারদার। এদিকে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোববার ঝিনাইদহের চার আসনের মধ্যে তিনজন তাদের মনোনয়নপ্রত্র প্রত্যাহার করেছেন। রোববার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ঝিনাইদহ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আনিছুর রহমান টিপু ও একই আসনে জাকের পার্টির বাবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের খবর নিশ্চত করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার রোকনুজ্জামান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ