1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের সভাপতি রুমেন ও সাধারণ সম্পাদক পরশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ১০:০৪ pm

ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে একাত্তর টিভির মুজাহিরুল হক রুমেন এবং সাধারণ সম্পাদক সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ নির্বাচিত হয়েছেন। কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।

রোববার রাজধানীর একটি হোটেলে কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি বিবিসি’র রাকিব হাসনাত সুমন। কমিটিতে অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির শাহনাজ ইয়াসমিন বিশ্বাস, নাহিদ তন্ময়, জয়দেব দাস, প্রতিদিনের বাংলাদেশের সাইফ বাবলু, ভোরের ডাকের সাইদুল ইসলাম ও বিজনেস পোস্টের মীর মোহাম্মদ জসিম। যুগ্ম সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন এবং ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল।

এছাড়া অর্থ সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির রিয়াজ সুমন, সাংগঠনিক সম্পাদক এনটিভি’র ফখরুল ইসলাম শাহিন, দপ্তর সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের সাখাওয়াত প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেয়ার বিজের রোহান রাজিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমার সংবাদের রেদওয়ানুল হক। আর কার্যনির্বাহী সদস্যরা হলেন— আরেফিন ফয়সল (চ্যানেল আই), কার্যনির্বাহী সদস্য রাকিব হাসনাত সুমন (বিবিসি),তাপসী রাবেয়া আঁখি (খবরের কাগজ), শাহজাহান সাজু (খবরপত্র),রনি রায়হান (এনটিভি), সৈয়দ সাইফুল ইসলাম (আমার সংবাদ), সফিউল্লাহ সুমন (বিটিভি), সামির আহমেদ (এশিয়ান টিভি), জিনান মাহমুদ, নূরে আলম জিকু (যুগান্তর) এবং ফজলুর রহমান (জনকন্ঠ)।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ