1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তুরস্কে উদযাপিত হয়েছে ‘বাংলাদেশ দিবস’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ১০:২৯ pm

তুরস্কের উদযাপিত হয়েছে বাংলাদেশ দিবস। তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইইঊজে স্কুলে দুইদিন ব্যাপি এ দিবস উদযাপিত হয়। আজ ১৩ ডিসেম্বর বুধবার তুরস্ক দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমূখর পরিবেশে বাংরাদেশ দিবস উদযাপিত হয়। ১২ ডিসেম্বর সকালে তুরস্কের রাষ্ট্রদূত মো: আমানুল হক ও তার স্ত্রী মিজ রুনা মাহজাবিন আহমদ উপস্থিত ছিলেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে তুরস্কের আঙ্কারা¯’ ইইঊজে স্কুলে উপস্থিত হয়ে ছোট ছোট শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুর্কি শিশুদের মাঝে তুলে ধরেন।

পরে ইইঊজে স্কুল’-এর মিলনায়তন-এ বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির উপর দুই পর্বে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে, প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণী এবং দ্বিতীয় পর্বে ৬ষ্ট শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিশুদের মধ্যে ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কর্মময় জীবন ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের বিষয়ে বিশেষভাবে বক্তব্য দেন। ক্ষুদে শিক্ষার্থীরা ভিডিও ও রাষ্ট্রদূতের বক্তব্যের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু ও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন এবং রাষ্ট্রদূত তাদের প্রশ্নের উত্তর দেন।

দ্বিতীয় দিন অর্থাৎ আজ ১৩ ডিসেম্বর বাংলাদেশকে আরো ভালোভাবে জানতে ইইঊজে স্কুলের’-এর ছাত্র-ছাত্রীরা তিনটি গ্রুপে ভাগ হয়ে আংকারায় নিজস্ব জমিতে নির্মিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং দূতাবাসে নির্মিত বঙ্গবন্ধুর আবক্ষ, বঙ্গবন্ধু মুর্যাল, শহীদ শেখ রাসেল কক্ষ এবং শহীদ মিনার পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত মহোদয় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরনকারী সকলের এবং ভাষা শহীদদের সম্পর্কে বিশদভাবে ছাত্র-ছাত্রীদের অবহিত করেন। ছাত্র-ছাত্রীরাও বেশ উৎসাহের সহিত মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের নিকট থেকে তাদের কথা জানার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, ইইঊজে স্কুল কর্তৃপক্ষ ডিসেম্বর মাসে বাংলাদেশের বিজয় অর্জিত হওয়ায় ইইঊজে স্কুল’ এ পুরো ডিসেম্বর মাসটি বাংলাদেশ শিরোনামে উদপিত হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ