1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৮ pm

নেত্রকোনার মদনে মোটরসাইকেল দূর্ঘটনায় কামরুল ইসলাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বালই ব্রীজ সংলগ্ন মদন-খালিয়াজুরী সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামরুল জেলার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামের নিখিল মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ তায়েব হাসান।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম বাড়ি থেকে মদন আসার পথে মদন-খালিয়াজুরী সড়কের বালই ব্রীজের পূর্ব পাড়ের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় শিকার হয়ে নিচে পড়ে থাকে। পরে ফসলি জমিতে কৃষি কাজ করা লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কামরুলের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন। তার সাথে কোন লোকজন না থাকায় দুই ঘন্টা পর বিকেলের দিকে মদন হাসপাতালে তার মৃত্যু হয়।

মদন থানার সদ্য যোগদানকৃত ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, দূর্ঘটনায় কামরুল নামের এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ