1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সালিশ চলাকালে বিচারপ্রার্থীকে খুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ১১:৩০ pm

কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং ইউপির নয়াপাড়া এলাকায় কথা কাটাকাটির জেরে এক ব্যক্তি খুন হয়েছেন। তার নাম আব্দুস সালাম প্রকাশ আব্দু (৬৫)। বাবার নাম মো. হোছেন। এ ঘটনায় এলাকায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে পরস্পর আত্মীয়দের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। কিন্তু তা সমাধান করতে স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শনিবার সালিশে বসেন। এ সময় প্রতিপক্ষ বিচারকের সামনে আব্দুস সালামকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সালামের ভাইয়ের দাবি, যারা বিচার চলাকালে তার ভাইকে হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন জানান, লাশের সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ