1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৯ pm

বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং গাড়ির ভেতরে অবশিষ্ট মালামাল উদ্ধার করে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, নবগ্রাম করতোয়া কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যানে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছাই। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনে সামনের কেবিনটা পুড়ে গেছে। এছাড়া ভেতরে কিছু মালামাল পুড়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওদুদ জানান, কাভার্ডভ্যানে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ