1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, বাইকের দুই আরোহী আহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ১০:১৭ pm

রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

আহতরা হলেন- মো. এমদাদুল হক খান (৫৬) ও মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তাদের মধ্যে এমদাদুল হক খান জয়েন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে ও নাজমুস শাহাদাত প্রতীক ইঞ্জিনিয়ার হিসেবে সামিট গ্রুপে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ফার্মগেট ফার্মভিউ মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ