
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নানি ও নাতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সি নাতি আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তার ও নাতি আব্দুল্লাহসহ ডাক্তারের দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাচ্ছিলেন। বিকাল চারটার দিকে তারা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জোহরা ও আব্দুল্লাহর মৃত্যু হয়। তবে মেয়ে সুফিয়া তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ভিন্নবার্তা/এমএসআই