1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিয়েভের ১৬ ড্রোন ধ্বংসের দাবি মস্কোর, আভদিভকায় ‘সব দিক থেকে’ হামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ১:২১ am

ইউক্রেনের আভদিভকা শহরে হামলার পর ধ্বংসপ্রাপ্ত একটি এলাকার দৃশ্য৷ ছবিটি গত ১৮ মার্চ তোলা। ছবি : এএফপি
রাশিয়া শুক্রবার দাবি করেছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে ও অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের ১৬টি ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরেও রুশ বাহিনী আক্রমণের মাত্রা বাড়িয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রুশ ভূখণ্ডে ড্রোন ব্যবহার করে কিয়েভের হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৬টি ড্রোন ধ্বংস করে দিয়েছে।

এর মধ্যে ১৩টি ক্রিমিয়ায় এবং তিনটি ভলগোগ্রাদ এলাকায় ধ্বংস করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে ক্রিমিয়া ও এর আশপাশে রুশ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। ২০১৪ সালেই ক্রিমিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। কৃষ্ণ সাগর অঞ্চল এবং দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে দখলদার রুশ বাহিনীর কাছে মূল সরবরাহ রুট হিসেবে কাজ করে অঞ্চলটি।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার রাতে রাশিয়ার পাঠানো তিনটি ইরানি অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও অভিযোগ কিয়েভের। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

আভদিভকায় ‘সব দিক থেকে’ রুশ আক্রমণ
এ ছাড়াও ইউক্রেনের আভদিভকা শহরের প্রধান ভিতালি বারাবাশ এদিন বলেছেন, রুশ বাহিনী আভদিভকায় সব দিক থেকে গোলাবর্ষণ করছে।

দোনেৎস্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত শহরটি গত এক মাসে ভয়ংকর আক্রমণের সম্মুখীন হয়েছে।
ভিতালি বারাবাশ বলেন, ‘আক্রমণের তৃতীয় তরঙ্গ শুরু হয়েছে। তারা সব দিক থেকে আক্রমণ করছে। উত্তর ও দক্ষিণ থেকে আগের মতো হামলা চালাচ্ছে। বাণিজ্যিক এলাকায়ও আক্রমণ করা হচ্ছে।

’ইউক্রেনের যে অঞ্চলগুলোকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে সংযুক্ত করে নিয়েছে, তার মধ্যে আভদিভকা রয়েছে। বারাবাশ জানান, পদাতিক বাহিনী ব্যবহার করে চারদিক থেকে আক্রমণ করছে রাশিয়া। গাইডেড এয়ার ও গুচ্ছবোমা দিয়ে আভদিভকাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। প্রতিদিন সেখানে ৩০ থেকে ৪০টি হামলা হয়েছে।

যুদ্ধ শুরুর আগে আভদিভকায় ৩০ হাজারের বেশি মানুষের বসবাস থাকলেও এখন মাত্র এক হাজার ৩৫০ জন থাকে।

চীনের দিকে তাকিয়ে ফ্রান্স
এদিকে ফ্রান্স বলেছে, তাদের প্রত্যাশা, ইউক্রেনে রুশ আগ্রাসনে সমর্থন জানানোর ব্যাপারে চীন সতর্ক থাকবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোন্না বেইজিংয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘চীন যেভাবে সতর্ক অবস্থানে রয়েছে, তার ওপর নজর রাখা হচ্ছে, যেন চীনের কোনো কাঠামো রাশিয়ার অবৈধ আগ্রাসন চেষ্টায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অবদান না রাখে। আমরা নিয়মিত কথা বলছি এবং তা উচ্চ পর্যায়ে।’

সূত্র : এএফপি



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ