1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অ্যাবটের হ্যাটট্রিক, শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের জয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ১২:০৬ am

শন অ্যাবটের হ্যাটট্রিকের পরও পরাজয় এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। হ্যাটট্রিক করার পরের বলে নো বল করেন অ্যাবট। নো বলে ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন রিংকু সিং।

ভারতকে হারিয়ে গত রোববার বিশ্বকাপ ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিনের ব্যবধানে আবারও মাঠের লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় বৃহস্পতিবার ভারতের বিশাখাপত্তনমেতে আগে ব্যাট করে জশ ইংলিশের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২০৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া।

দলের হয়ে ৫ বলে ১১টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১১০ রান করেন ইংলিশ। এছাড়া ৪১ বলে ৫২ রান করেন ওপেনার স্টিভ স্মিথ।

২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে সুরাইয়া কুমার যাদবের ৪২ বলে ৯ চার আর ৪টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস, ইশান কিশানের ৫৮ এবং শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ের মাঝে রিংকুসিংয়ের ১৪ বলের অপরাজিত ২২ রানে ভর করে শেষ বলে জয় নিশ্চিত করে ভারত।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র সাত রান। অস্ট্রেলিয়ান তারকা পেসার শন অ্যাবটের প্রথম বলে চার মারেন রিংকু সিং। দ্বিতীয় বলে লেগ বাই থেকে সিঙ্গেল নিয়ে তিনি প্রান্ত বদল করেন। পরের তিন বলে শন অ্যাবট একে একে অক্ষর প্যাটেল, রবিন্দ বিষ্ণু ও আর্শ্বদীপ সিংকে আউট করে হ্যাটট্রিক করেন। জয়ের জন্য শেষ বলে ভারতের প্রয়োজন ছিল মাত্র এক রান। শেষ বলে নো দেন অ্যাবট। সেই বলে ছক্বা মেরে দলের জয় নিশ্চিত করেন রিংকু সিং।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ