1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ১০:২০ pm

ঝিনাইদহে প্রতিবন্ধি শিশু কন্যাকে ধর্ষণ মামলায় ওমর আলী নামে এক ব্যক্তিকে র‌্যাব গ্রেফতার করেছে। রোববার বিকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর আলী ঝিনাইদহ শহরের ছোট ভুটিয়ারগাতি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী ওমর আলী দীর্ঘদিন থেকেই ওই শিশুকে নানা প্রলোভন দেখিয়ে আসছিলো। গত ১৮ নভেম্বর দুপুরে ভিকটিম সুপারি কাটার জন্য আসামীর বাড়িতে গেলে ফাঁকা বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষন করে। এ সময় ওমর আলীর সহযোগীরা বাড়ির বাইরে পাহারায় ছিল।

এ সময় শিশুটির মা আসামীর বাড়িতে মেয়েকে খোঁজ করতে গেলে বাইরে পাহাররত ব্যক্তিরা দেশীয় তৈরী রামদা ও গাছিদা নিয়ে ভিকটিমের মাকে খুন জখমের ভয় দেখিয়ে প্রধান আসামীকে পালাতে সহায়তা করে। পরে ভিকটিমের মায়ের চিৎকারে পাড়া প্রতিবেশি ছুটে আসলে ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে ঝিনাইদহ র‌্যাব-৬। রোববার বিকালে গোপন সুত্রে খবর পেয়ে ধর্ষন মামলার প্রধান আসামী ওমর আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর ওমর আলী ধর্ষন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ