1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিএসইর নতুন এমডি সাইফুর রহমান মজুমদার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ১২:০২ am

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুর রহমান মজুমদার। বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮৮৮তম কমিশন সভায় এই নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

সিএসইর পরিচালনা পর্ষদের বিধান ২০১৩-অনুযায়ী সাইফুর রহমান মজুমদার এমডি পদে নিযুক্ত হবেন। এর আগে ২০১৫ সালের ৩০ নভেম্বর ওয়ালি-উল-মারুফ মতিন সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন।

তিনি ২০১৪ সালের ১ ডিসেম্বর সিএসইর এমডি পদে যোগ দিয়েছিলেন। বিএসইসির ৫৩১তম সভায় তাকে সিএসইর এমডি হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এম সাইফুর রহমান মজুমদার ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন। ১৯৯৫ সালে তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সিএমএ শেষ করেন।

এরপর ১৯৯৮ সালে শেষ করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সিএ। সিএ পড়ার সময় রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে কর্ম জীবন শুরু করেন সাইফুর রহমান মজুমদার।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ