1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রস্তুত ফায়ার সার্ভিস, খোলা হয়েছে মনিটরিং সেল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ১২:০০ am

বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পাশাপাশি ফায়ার সার্ভিস সদর দপ্তরে খোলা হয়েছে মনিটরিং সেল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য জানান।

তিনি আরও জানান, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যেসব এলাকায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতের আশঙ্কা আছে সেইসব এলাকায় ফায়ার স্টেশনগুলোর সঙ্গে কন্টিনিউ কথা হচ্ছে মনিটরিং সেল এর মাধ্যমে। তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এছাড়া যেসব এলাকায় ঘূর্ণিঝড় আঘাতের আশঙ্কা আছে, সেইসব এলাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।

এদিকে দেশের উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় এটি আঘাত হানতে পারে, এমন আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

ঘূর্ণিঝড়টি শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে। তবে বাতাসের গতি কম থাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা কম বলে জানান প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ