1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-১

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ১০:১৮ pm

নীলফামারীতে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।

ঘটনাটি জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা গ্রামে। গ্রেপ্তারকৃত ধর্ষক হলেন অত্র ইউনিয়নের হরতকীতলা ঘোণপাড়া এলাকার শ্রী বিরেন চন্দ্র রায়ের বখাটে পুত্র তপন রায় (২৮)।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষক তপন রায় কিছুদিন ধরেই শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে টাকা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর রাত আনুমানিক ৯টায় একই ইউনিয়নের পাশ্ববর্তী এলাকার শারীরিক প্রতিবন্ধী শাপলা (ছদ্দনাম) কে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে টাকার প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশ্ববর্তী নির্মাণাধীন টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে প্রতিবন্ধী কিশোরী তার দাদীর সাথে কথা বলার সময়ে জ্যাকেটের পকেট থেকে ২০ টাকার একটি নোট বের করে দেখালে ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবা-মা ২০ টাকার নোট দেখতে পেয়ে কিশোরীকে জিজ্ঞাসাবাদে পুরো বিষয়টি বাবা-মাকে জানায় ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরী। এ বিষয়ে বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নীলফামারী থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর মা রশিদা বেগম।

আজ ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে সাংবাদিকদের ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীর মা রশিদা বেগম বলেন, আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী, আমার মেয়েকে স্কুলে দিয়েছিলাম, সে কিছুটা হলেও পড়তে ও লিখতে পারে। সরকার আমার মেয়েকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা প্রদান করেন, পাশাপাশি আমার স্বামী যেটুকু আয় করে তা দিয়েই আমাদের চলে। সামান্য কয়টা টাকার লোভ দেখিয়ে আমার মেয়েটার সর্বনাশ করলো। আমি এর উপযুক্ত বিচার চাই।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ভিকটিমের মা রশিদা বেগম নীলফামারী থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে, ভিকটিমের জবানবন্দীসহ যাবতীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করি। মামলাটি থানায় রুজু হওয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করি। মামলা নং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত/০৩) এর ৯(১)।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ