1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নানার বাড়িতে শিশুর ঝুলন্ত লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ১১:৪২ pm

কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর গ্রামে শামীম ইসলাম আপন (১০) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তার বাবা নজরুল ইসলামসহ পরিবারের লোকজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের স্টিল ব্রিজ এলাকায় নানার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আপন একই গ্রামের হাজী বাড়ির নজরুলের ছেলে।সে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা বলেন, আমি অটোরিকশায় করে গ্রামে-গ্রামে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করি। সন্ধ্যায় বাড়ি এসে ছেলের কথা জিজ্ঞাসা করলে আমার স্ত্রী জানায় ছেলে পড়ছে। এ সময় আমার ফুফু জোসনা বেগম আমাকে বলে তোর ছেলে ঝুলে আছে কেন। আমি ছেলের কাছে গিয়ে দেখি কাপড় শুকানোর রশির সঙ্গে তার মায়ের ওড়না পেঁচানো মাটির সঙ্গে পা লাগা অবস্থায় ঝুলে আছে। আমি ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে। আমি নিশ্চিত করে বলতে পারব আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে। আমি তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেন্সি মেডিকেল অফিসার মোহাম্মদ আরিফ বলেন, শিশুটিকে আমাদের কাছে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার গলায় সামান্য দাগ দেখা গেছে।

নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, শিশু মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ