1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসা যাবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ১১:২৩ pm

বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মনে রাখবেন ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। পুলিশকে হত্যা করছেন, বাস পুড়িয়ে আগুন সন্ত্রাস করে আর ক্ষমতায় আসা যায় না। অতীতের মতো আপনারা দেশে অবরোধ করে জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাস করছেন- এভাবে না করে ভোটের মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে।

শনিবার বিকালে সদর উপজেলার বিজয়মেলার মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যখাতে ‘সফলতার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্বাস্থ্যখাতে বিপুল উন্নয়ন হয়েছে দাবি করে জাহিদ মালেক বলেন, সারা দেশের হাসপাতালে ৪০ হাজার বেড থেকে ৭০ হাজারে উন্নীত করা হয়েছে। এছাড়া ১০টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এছাড়া চারটি নতুন মেডিকেল ইউনিভার্সিটি হয়েছে। ক্যানসার ও কিডনি রোগীদের জন্য আটটি বিভাগে আটটি হাসপাতাল নির্মাণ হচ্ছে। সারা দেশে হাসপাতালগুলোতে ৩০০ আইসিইউ ছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫০ বছরে সরকারি মেডিকেল কলেজে সিট ছিল মাত্র তিন হাজার। সেটিকে ৭০ ভাগ বৃদ্ধি করে গত পাঁচ বছরে আমরা আরও আড়াই হাজার বৃদ্ধি করেছি। এখন সেখানে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী বিনা পয়সা পড়ালেখার সুযোগ পাচ্ছে।

জাহিদ মালেক বলেন, গত পাঁচ বছরে স্বাস্থ্য বিভাগে যেসব সাফল্য রয়েছে পৃথিবীর অন্যকোনো দেশে এ সাফল্য নেই। আমরা কালাজ্বর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। সক্ষম হয়েছি পোলিও নির্মূলে। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ তারা সবই পারে। এটা শেখ হাসিনার সরকার প্রমাণ করে দিয়েছে। মানিকগঞ্জসহ সারা দেশে স্বাস্থ্যখাত ব্যাপক সফলতা অর্জন করেছে। যা অতীতের কোনো সরকার করতে পারেনি। বিনামূল্যে ভালো চিকিৎসা সেবা পাচ্ছে দেশের সাধারণ মানুষ। শুধু স্বাস্থ্যখাত নয় বদলে গেছে বাংলাদেশ। দেশের কোনো বাড়িতে এখন আর অন্ধকার নেই। সব বাড়িতে বিদ্যুতের বাতি জ্বলছে। অথচ বিএনপির আমলে এসব বাড়ি অন্ধকার ছিল। প্রত্যেক বাড়িতে এসি চলে ও টিভি চলে। এখন আর বাংলাদেশে কেউ না খেয়ে থাকে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র ও সদরের সহ-সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মন্ত্রীর ছোট কন্যা সাদিয়া মালেক, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাঈশী সুমন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ