
তুমি অনন্যা,
তোমার কপালের টিপে গোধূলির লাল মিলে যায়।
তোমার শাড়ির আঁচল যেন গোধূলি ধারন করা মেঘের আচ্ছাদন।
সন্ধ্যা এসে তোমার চোখের কাজলে অপেক্ষার ভিড় জমায়।
তোমার আনমনে মুক্তো ঝরা হাসির ফোয়ারায় সন্ধ্যে তারারাও জেগে ওঠে চাঁদকে পাশ কাটিয়ে।
তোমার চোখের পাতার পিটপিট চঞ্চলতা ঘরে ফেরা পাখিদের ডানা ঝাপটানোর দিশা দেখায়।
তোমায় শিহরিত করবে বলে সন্ধ্যের প্রাক্কালেই এক ঝটকা বাতাস তোমার মনকে আন্দোলিত করে।
তোমার উড়তে থাকা খোলা চুল, চুড়ির মোহনীয় শব্দ, অপলক তাকিয়ে থাকার মুগ্ধতা বর্ননা করতে রাত সময়ের নিয়মমাফিক বেড়াজাল ছিন্ন করে গোধূলিকে গ্রাস করতে চায়।