1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্ত্রীকে মিষ্টি কিনতে পাঠিয়ে ফাঁস নিলেন স্বামী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১১:৩২ pm

নাটোরের লালপুরে স্ত্রীকে বাজারে মিষ্টি কিনতে পাঠিয়ে সাইন উদ্দিন নামে এক ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামে এ ঘটনা ঘটে। সাইন উদ্দিন (৫০) ওই গ্রামের কাইমুদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাইন দীর্ঘদিন যাবত কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। বুধবার সকালে সাইন মিষ্টি খাওয়ার ইচ্ছা পোষণ করলে তার স্ত্রী লালপুর বাজারে আসেন মিষ্টি কিনতে। বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান জানান, মানসিক যন্ত্রণা থেকে এ ঘটনা ঘটতে পারে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ