1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১১:২৬ pm

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মনে করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার দুপুরে সাপাহারে দিঘীরহাট কলেজ মাঠ প্রাঙ্গণে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, যে দল আগুন সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। এদের রুখতে হবে। ভোট যারা বানচাল করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না। কারণ তাদের কোনো অর্জন নেই বলেও উল্লেখ করেন তিনি।

গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ