1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গ্রামের অর্থনীতি এখন অনেক শক্তিশালী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ১১:৫৫ pm

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত, বেশি বদলে গেছে। গ্রামের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ যাতে চাপে না পড়ে, সেজন্য সব ধরনের সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার সচেষ্ট এবং কাজ করে যাচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।

উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। শিক্ষা খাতে এক কোটি শিক্ষার্থীকে শিক্ষাসহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।

স্পিকার বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত হয়েই নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। ১৮ বছরের আগে যেন কোনো মেয়ের বিয়ে না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগ সরকারের আমলে নারীর অগ্রগতি নিয়ে স্পিকার বলেন, নারীদের সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারীরা শতরঞ্জি ও মৃৎশিল্পে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে পারিবারিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

তথ্যপ্রযুক্তিগত জ্ঞান অর্থনৈতিক সচ্ছলতার বিশেষ উপায় উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে।

এর আগে সকালে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে সড়কপথে পীরগঞ্জে পৌঁছান তিনি। এ সময় পীরগঞ্জে সদর ইউনিয়নের দুবরাজপুর গাছুপাড়া, মণ্ডলপাড়া, হিলি কাঠালেরতল, বাওয়ার আমেরতলে পথসভা ও তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় বিভিন্ন উপকার ভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্পিকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ