
নেত্রকোণায় “সাইবার মনিটরিং সেন্টার” ও “ক্রাইম এন্ড অপস মনিটরিং সেন্টার” উদ্বোধন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)
অনলাইনে সংঘটিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণসহ অপরাধীদের দ্রুত শনাক্ত পূর্বক সহজেই আইনের আওতায় আনয়ন করার জন্য এ লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়, নেত্রকোনায় স্থাপিত “সাইবার মনিটরিং সেন্টার” ও “ক্রাইম এন্ড অপস মনিটরিং সেন্টার” শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নেত্রকোনা পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেঞ্জ ডিআইজি,ময়মনসিংহ মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
এ সময় বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাত আফরোজ কমাট্যান্ট পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,নেত্রকোণা।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন অপরাধ নিয়ন্ত্রণ ও শনাক্তকরণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে।পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ হারুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ) মোঃ লুৎফর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), শাহ শিবলী সাদিক এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
ভিন্নবার্তা/এমএসআই