1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন সংসদ সদস্যরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৩:২৪ am

সংসদ অধিবেশন শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উঠতে যাবেন, এমন সময় তার পা ছুঁয়ে সালাম করতে শুরু করেন সংসদ সদস্যরা, এক্ষেত্রে এগিয়ে ছিলেন নারী এমপিরা। এরপরই প্রধানমন্ত্রীকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ অধিবেশন কক্ষ।

সংসদ গ্যালারি থেকে দেখা যায়, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে স্পিকার সংসদ অধিবেশন সমাপ্তি ঘোষণার পর সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যায়। তারা প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম শুরু করে।

কে কার আগে, কত দ্রুত সালাম করবে এ নিয়ে সেখানে জটলা বেঁধে যায়। তবে অনেক সিনিয়র নেতা সালাম করতে আসলে তাদের নিবৃত করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীত্ব হারানো ডা. মুরাদকেও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।
একই সময়ে প্রধান মন্ত্রীকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ ভবনের অধিবেশন কক্ষ।

শুরুতে নারী সংসদ সদস্যরারা স্লোগানে মুখরিত করলেও সেটিকে আরো জোরালো করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তার সঙ্গে স্লোগানে কণ্ঠ মেলান সিনিয়র সংসদ সদস্যরাও। প্রধানমন্ত্রীকে সংসদ সদস্যদের সঙ্গে হাসিমুখে গল্প করতে দেখা যায়।
এরপর শুরু হয় সেলফি তোলার হিড়িক।

শুরুটা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে একে একে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কয়েকজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন। তবে জাতীয় পার্টির এমপিরা অধিবেশন শেষে কক্ষ ত্যাগ করেন। শুধুমাত্র এমপি বাবলা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসলেও তার সান্নিধ্য মেলেনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ