1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গোবিন্দগঞ্জে বিএনপি-জামাতের অবরোধের বিরুদ্ধে আ:লীগের অবস্থান

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ১০:৫০ pm

সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্য,হরতাল,অবরোধ ও অগ্নিসন্ত্রাসের নামে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মারা, যানমালের ক্ষতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃপতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদুর নেতৃত্বে থানা মোড় থেকে বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের ঢাকা -রংপুর মহাসড়কের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে আবার থানা মোড়ে এসে অবস্থান করে। সেখানে মিছিল অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি-জামাতের ডাকা অবরোধের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কৃষিবিদ আব্দুল্লা আল হাসান চৌধুরী লিটন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া ইসলাম জুয়েল,আনারুল ইসলাম বিরু,যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,যুগ্ন সাধারন সম্পাদক আবু সুফিয়ান মন্ডল,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ দপ্তর সম্পাদক রোকনুজ্জান বুদুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন- দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থেকে বিএনপি ও তার জোট নেতৃবৃন্দ পাগল হয়ে গেছে। তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে তা বানচাল করার উদ্দেশ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। কিন্তু দেশবাসী তাদের সেই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছে। তারা পূর্বের ন্যায় জ্বালাও, পোড়াও আর ভাংচুরের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। রাজপথে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে গোবিন্দগঞ্জ , উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছে; আগামীতেও থাকবে ইনশাআল্লাহ

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ