
সারাদেশে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ ও সহিংসতার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করেন। শহরের পায়রা চত্বর এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয় উন্নয়ন ও শান্তি সমাবেশ। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার খান সউদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেএম রাশিদুল আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, জেলা শ্রমীক লীগের সভাপতি আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ও শ্রমিক নেতা দাউদ হোসেন প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন। বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, সংবিধানের বাইরে কোন ভোট হবে না। বিএনপি জামায়াত দেশে যে অরাজকতা সৃষ্টি করছে তা শক্ত ভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, দেশের উন্নয়নে এই সরকার বিশ্বে রোল মডেল তৈরী করেছে। কাজেই জনগন আওয়ামী লীগের সঙ্গেই রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই