1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ১২:০২ am

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম বুরহান উদ্দিন (৩৫)।

রোববার রাত ৯টার দিকে এমএজি ওসমানী বিমানবন্দর-আম্বরখানা সড়কের আম্বরখানা পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

বুরহান উদ্দিন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার কান্দিগ্রামের হযরত উল্লাহর ছেলে। দুর্ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।

পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। পিকআপ ভ্যানের চালককে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ