
সারাদেশ ব্যাপি বিএনপির হরতালকে কেন্দ্র করে শনিবার রাতে ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি,যুবদল,ছাত্রদল ও জামায়েত ইসলামীর ১৪জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা যুবদলে সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রনি,পৌরসভা যুবদলে যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সুমন,পাগলা থানার টাঙ্গাব ইউপি জামায়েত ইসলামীর সভাপতি জাহিদুল ইসলাম,যুবদল নেতা মমিনুল হক,আব্দুল মোমেন,মুক্তার,খলিল,আবুল কালাম আজাদ,নজরুল মৃধা,জামায়েত নেতা ফারুক হোসেন,বিএনপি নেতা দিলিপ চৌহান,মনির খান,শ্রমিকদল নেতা ,নজরুল ইসলাম ও কাইসার। পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানা একাধিক মামলা রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই