1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাওরে মাদক ব্যবসা,সন্ত্রাসী কাজ বন্ধের দাবিতে মানববন্ধন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১০:০৩ pm

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর এলাকায় উর্ধতন সরকারি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে তার নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের অংশগ্রহণে শনিবার বিকেলে এলাকার শ্যামপুর গ্রামের আতিক ও দিপকসহ তাদের লোকজনের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এবং তাদের হাত থেকে গ্রামের নীরিহ মানুষকে রক্ষার দাবিতে এ কমূসূচি পালন করা হয়।

হাওরাঞ্চলের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ,শিশু এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিকাল ৩টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- এলাকাবাসী লিটন তালুকদার, ফারুক আহমেদ, সোলেমান মিয়া, তোফাজ্জল হোসেন তালুকদার, মো. নূর নবী প্রমূখ।

এ সময় বক্তারা জানান,উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর গেইরাহাই গ্রামের বাসিন্দা কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে কর্মরত মুহাম্মদ শাহীন ইমরানের আত্মীয় পরিচয়ে তার নাম ভাঙ্গিয়ে এলাকার বিএনপি নেতা আতিক ও দিপকের লোকজন সন্ত্রাসী কর্মকান্ড,মাদক ব্যবসা, ভূমি দখল ও জলমহাল দখল করে আসছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত মোহনগঞ্জের শ্যামপুর গ্রামের আতিক অভিযোগ অস্বীকার করে বলেন,আমাদের এলাকায় একটি মাছের ঘেড় (জলাশয়) আছে। প্রভাব খাটিয়ে লিটন তালুকদার ও তার লোকজন ওই ঘেড় দখল করে নেয়। এতে বাধা দেওয়ায় আমাদের বিরুদ্ধে নানা মিথ্যে অপপ্রচার চালাচ্ছে বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ