
১৯৯৯ আসরের পর আর কোনো বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দুই যুগ পর আইসিসির ইভেন্টে তারা হারের বৃত্ত ভেঙেছে। বলতে গেলে এক প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করামের কাছেই হেরে গেল বাবর আজমের দল। যদিও তাকে বিদায় করে পাকিস্তান শেষদিকে নাটকীয়তা তৈরি করেছিল। কিন্তু আগেই ৯১ রান করে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করে দিয়ে যান মার্করাম। শেষ পর্যন্ত তারা পাকিস্তানের দেওয়া ২৭১ রানের লক্ষ্য ১ উইকেটে জিতেছে।
এ নিয়ে চলতি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ পঞ্চম জয় তুলে নিল প্রোটিয়ারা। সমান সংখ্যক জয় পাওয়া ভারত এখনও এই আসরে কোনো হার দেখেনি। চলতি বিশ্বকাপে আজকের ম্যাচসহ দুদিন পরে ব্যাট করেছে টেম্বা বাভুমার দল। দুটি ম্যাচেই তাদের ভুগতে হয়েছে। অথচ আগে ব্যাট করা বাকি ম্যাচগুলোতে তাদের ব্যাটারদের হাতে রয়েছিল পুরো ম্যাচের দখল!
ভিন্নবার্তা/এমএসআই