1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাবস্ক্রিপশন ফি বাড়াল নেটফ্লিক্স

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৬:৩৮ am

পাসওয়ার্ড ভাগাভাগিতে কড়াকড়ি আরোপে সুবিধা পাওয়া সত্ত্বেও সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। অতিরিক্ত ফি অবিলম্বে কার্যকর করা হবে।

বেসিক প্ল্যানে ২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ৩ ডলার ফি বাড়িয়েছে নেটফ্লিক্স। তবে বিজ্ঞাপনসহ স্টান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত থাকবে। এর আগে, ২০২২ সালের জানুয়ারিতে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ফি বাড়ায়।

ফলে গ্রাহকদের বেসিক প্ল্যানে ১২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ২৩ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হবে। বিজ্ঞাপনসহ স্টান্ডার্ড প্ল্যানের ফি ৭ ডলার ও ১৫ দশমিক ৪৯ ডলারই থাকবে।
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) আয়ের প্রতিবেদনে নেটফ্লিক্স জানিয়েছে, আমাদের সদস্যদের বিস্তৃত পরিসরের চাহিদা মেটাতে মাঝে মাঝে ফি বাড়ানো হয়। যুক্তরাষ্ট্রের একজন গ্রাহককের বিজ্ঞাপনসহ মাসিক স্ট্যান্ডার্ড ব্যয় ৬ দশমিক ৯৯ ডলার, যা একটি মুভি টিকিটের চেয়েও কম।

পাসওয়ার্ড শেয়ারিংয়ের কারণে দিনকে দিন নেটফ্লিক্সের আসল ব্যবহারকারীর সংখ্যা কমে আসছিল। তবে পাসওয়ার্ড শেয়ারিং সীমাবদ্ধ করে দেওয়ার পর থেকে নেটফ্লিক্স ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ