1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমারে ভিডিও কেলেঙ্কারী; প্রধান শিক্ষকের দাবী আমাকে বাধ্য করা হয়েছে

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ১০:৫২ pm

নীলফামারীর ডোমারের একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। তবে ওই প্রধান শিক্ষক জোড় দাবী করে বলছে টাকা না দেওয়ায়, আমাকে ভয় দেখিয়ে জবরদস্তি করে ভিডিও করা হয়েছে।
সোস্যাল মিডিয়ায় আলমগীর কবীর নামে একটি ফেসবুক আইডিতে দু’টি ভিডিও পোস্ট করে। তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করা এক মিনিট ৪সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, রাতে একটি স্কুলের রাস্তায় অন্ধকারের মধ্যে এক যুবক ওই প্রধান শিক্ষকের কোমরের বেল্ড ধরে নিয়ে যাচ্ছে। আরেকজন তাকে জিজ্ঞেসা করছে। ও অপর আরেকজন ভিডিও ধারণ করছে।
এরপর ৪০সেকেন্ডের আরেকটি ভিডিওটিতে দেখা গেছে, একটি রুমের মধ্যে প্রধান শিক্ষক একটি কাগজে লেখা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিচ্ছে। সেখানে তিনি বলেন ‘‘আমি ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক।’’
বিষয়টি নিয়ে ডোমারে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘‘ আমার প্রতিষ্ঠানের গাছ কাটা নিয়ে স্থানীয় কিছু যুবক আমার কাছে টাকা দাবী করে। আমি টাকা দিতে অস্বীকার করার পর থেকেই তারা আমার ও স্কুলের পিছনে লেগে রয়েছে।একদিন রাতে স্কুলের কাজ শেষে বাজার আসার পথে স্থানীয় সেই সব যুবক আমাকে আটক করে। তারপর চঞ্চল নামে একজনের বাড়ীতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের সাজানো কথা আমার মুখ দিয়ে বলিয়ে ভিডিও ধারন করে। তিনি বলেন বিষয়টি সঙ্গে সঙ্গে আমি স্কুলের সভাপতিকে অবগত করেছিলাম। তারা টাকা না পেয়ে আমার ও স্কুলের সুনাম নষ্ট করার পায়তারা করছে।
বিদ্যালয়টির অভিভাবক সদস্য রুহুল আমিন ও হুমায়ুন কবির বলেন, ওই রাতে রাস্তায় কয়েকজন যুবক প্রধান শিক্ষককে আটক করে তার কাছে জোর পূর্বক জবানবন্দি আদায় করে ভিডিও ধারণ করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক রবিউল হক রতন, মোসাদ্দেক হোসেন সাজু, এবাদত হোসেন চঞ্চল ও আলমগীর কবীসহ ৪জনের নামে আদালতে মামলা করেছেন। মামলাটি ডিবির কাছে তদন্তাধীন রয়েছে।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, সেদিনের ঘটনা আমাকে প্রধান শিক্ষক বলেছিলো। স্কুলের প্রয়োজনে নিয়ম মাফিক গাছ কাটা হলে স্থানীয় কিছু ছেলে প্রধান শিক্ষকের নিকট টাকা দাবী করলে আমি প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা বলেছিলাম। এখন সেই সব ছেলে ভয়ভীতি দেখিয়ে প্রধান শিক্ষককের কাছ থেকে জোর পুর্বক কথা বলিয়ে সাজানো ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়েছে। বিদ্যালয়ের সুনাম রক্ষার জন্য সেই সব যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপরে ফেসবুকে পোষ্ট করা আলমগীর কবিরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ