1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপির রোডমার্চ: প্রাইভেটকার মোটরসাইকেল ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ১২:৪৯ am

বিএনপির ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ চলাকালে ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোববার ওই রোডমার্চ চলাকালীন বিকালে ঈশ্বরগঞ্জ ভূইয়া ফিলিং স্টেশনের বিপরীতে ৪টি মোটরসাইকেল, ঈশ্বরগঞ্জ ব্রিজের কাছে ও শর্শী নামক স্থানে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া একটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রাজু অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনের বিপরীতে রাখা তার একটি ও সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতার একটি এবং সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনসহ তাদের চারটি মোটরসাইকেল বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর করেছে। এ ব্যাপারে তারা থানায় অভিযোগ করবেন বলে জানান।

বিএনপির সাবেক এমপি শাহনূরুল কবীর শাহীন অভিযোগ করে বলেন, রোডমার্চ চলাকালে প্রাইভেটকার মোটরসাইকেলসহ তাদের ৪-৫টি গাড়ি দুস্কৃতকারীরা ভাঙচুর করেছে।

এলাকাবাসী জানান, এ সময় ককটেল বিস্ফোরিত হয়েছে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ