1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পূর্বধলায় ৪২টি প্রতিষ্ঠানের ৪০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩১ pm

নেত্রকোনার পূর্বধলায় ৪২টি প্রতিষ্ঠানের ৪০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনসার উদ্দিন তালুকদার বৃত্তি প্রদান করা হয়েছে।

কোমলমতি শিশু কিশোরদের ভালোভাবে লেখাপড়ায় উৎসাহিত করা এবং আলোকিত মানুষ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বৃহস্পতিবার দুপুরে পূর্বধলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘তারা ফাউন্ডেশন’ এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নাদিয়া বিনতে আমিন, সিআইপির সভাপতিত্বে মাসুম হাসান জামাল ও হাফসা ইসলাম মোহের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার, প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া, মোবারক হোসেন ফকির, শিক্ষার্থী হিরন মিয়া ও মহুয়া জান্নাত খান প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজন শিক্ষা বিস্তারে এগিয়ে আসলে ৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ