1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাজারে অভিযান, ৯৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৯ pm

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজধানীসহ সারা দেশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মে ৯৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪২টি জেলায় একযোগে এ তদারকি করা হয়। সারা দেশে ৪৪টি তদারকি টিম ৫৯টি বাজারে অভিযান পরিচালনা করে ৯৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ